বেনাপোল (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কর্মবিরতিতে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দেশের অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো যশোরের বেনাপোলেও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল থেকেই যাত্রীরা স্টেশনে এসে ফিরে গেছেন ট্রেন না পেয়ে। তাদের মধ্যে রয়েছেন ভারতফেরত যাত্রীরাও। এ ছাড়া জরুরি কাজে বের হওয়া মানুষগুলোকে বিকল্প উপায়ে গন্তব্যের দিতে যেতে হচ্ছে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিকরা। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবেই বেনাপোল থেকেও কোনো ট্রেন ছাড়েনি মঙ্গলবার সকালে। দুপুরে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনহীন বগি পড়ে আছে স্টেশনে। অগ্রিম টিকিট নেওয়া যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বেনাপোল রেল স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফমের্র পাশে অন্যান্য লাইনে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনের সঙ্গে ইঞ্জিন নেই। স্টেশনে কর্মরত রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালকসহ কাউকেই দেখা যায়নি।
এদিকে রাতে ঘোষণা দিয়েই সকাল থেকে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রীকে স্টেশনে এসে ফিরে যেতে দেখা গেছে। বিশেষ করে ভারত থেকে দেশে ফেরা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকে বিকল্প পথে গন্তব্যে চলে যাচ্ছেন। তার জন্য পোহাতে হচ্ছে ভোগান্তি।
ঢাকার যাত্রী বাবুল আক্তার বলেন, ব্যবসার কাজে ঢাকা যাব বলে এসেছিলাম। কিন্তু ট্রেন বন্ধ। এখন বাসে যেতে হবে। ট্রেনে দ্রুত যাওয়া যায়, যাত্রাও আরামদায়ক। এখন বাসে গিয়ে কাজ শেষ করে আবার বাসে ফিরতে অনেক ভোগান্তি হবে।
খুলনা যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন মাহাফুজ। রাজনীতি ডটকমকে তিনি বলেন, ডাক্তার দেখানোর জন্য খুলনা যাব। বাসে অনেক খরচ, রাস্তাও খারাপ। তাই সাধারণত ট্রেনে করে খুলনা যাই। এখন ট্রেন বন্ধ থাকায় আর যাওয়াই হলো না। ট্রেন চললে তখন যাব, এই শরীর নিয়ে বাসে জার্নি করা যাবে না।
জানতে চাইলে বেনাপোল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীন আক্তার বলেন, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিকের দাবি ছিল রানিং স্টাফদের। সেই দাবি পূরণ না হওয়ায় শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সারা দেশের মতো বেনাপোল থেকেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পেলে আবার ট্রেন চলবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে