প্রতিবেদক, রাজনীতি ডটকম

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। তাদের সঙ্গে আলোচনা চলছে, সমস্যার সমাধান হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এ দিন সকাল থেকে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে কমলাপুর যান তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘দাবি থাকতে পারে। কিন্তু ট্রেন বন্ধ রেখে, যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।’ সমস্যা সমাধানে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই। যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।’
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা।
কমলাপুরে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য শত শত যাত্রী হাজির। ভোরের আলো ফোটার আগেই তাদের বিভিন্ন গন্তব্যে রওয়ানা দেওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারীদের কর্মবিরতিতে ট্রেন থমকে থাকায় স্টেশনে তাদের অপেক্ষার প্রহর আর ফুরোচ্ছে না।
যাত্রীরা বলছেন, স্টেশনে আসা কেউই জানতেন না যে ট্রেন বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয়েছে বিপাকে। বিশেষ করে তীব্র শীতের মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যান রেলওয়ের রানিং স্টাফরা। এর অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা। ফলে কোনো স্টেশন থেকেই ট্রেন ছেড়ে যায়নি।
রানিং স্টাফদের এই কর্মসূচির কারণে সারা দেশেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
৯ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
১০ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
১০ ঘণ্টা আগে