বেনাপোল (যশোর) প্রতিনিধি

রাজস্ব খাত সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ ১২ দিন পর সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে।
কর্মবিরতি শেষে সোমবার (২৬ মে) সকাল থেকে পুরোদমে কাজ চলছে বেনাপোল কাস্টমস হাউজে। এর আগে ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১২ দিন কর্মবিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা।
রোববার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আলোচনায় সরকার পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। গতকাল (রোববার) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় আজ (সোমবার) সকাল থেকে বাকি কাজ পুষিয়ে নিতে পুরোদমে কাজ শুরু করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুল্কায়নসহ আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।
বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, গতকাল (রোববার) সকাল থেকেও কাস্টমস হাউজ, বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মবিরতি ছিল। রাতে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করায় আজ (সোমবার) সকাল থেকে কাজ শুরু হয়েছে।
বন্দরসংশ্লিষ্টরা জানান, প্রতিদিন পেট্রাপোল বন্দর হয়ে ৪৫০ থেকে ৫০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। অন্যদিকে বেনাপোল দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ২৮০টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়ে থাকে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যও ভারত থেকে আমদানি হয় এ বন্দর দিয়ে। গুরুত্বপূর্ণ এ বন্দরটি দীর্ঘ ১২ দিন পর পূর্ণোদ্যমে কাজে ফিরল।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে