রনজিতসহ যশোরের ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

তবিবর রহমান, যশোর

যশোরের ছয়টি সংসদীয় আসনে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন তারা। জেলায় ভোট পড়েছে মোট ৪২ দশমিক ৪১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা।

যশোরের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, জেলার ৬টি সংসদীয় আসনের চারটিতে নতুন মুখ বিজয়ী হয়েছেন। বর্তমান এমপিদের মধ্যে জিতেছেন দুইজন, পরাজিত হয়েছেন দুইজন আর দুইজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ছয় আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী এবং দুটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন, যশোর-১ শার্শা আসনে জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম হাবিবুর রহমান, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের শামছুল হক।

যশোর-৩ (সদর) আসনে বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির মাহবুব আলম, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায়, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর।

যশোর-৪ (বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায়, তৃণমূল বিএনপির অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ভোট বর্জন করা তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা ও জাতীয় পার্টির এম এ হালিম, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টির জি এম হাসান।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে নামেন ৩২ জন প্রার্থী। নৌকার পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র ৮ প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে বিজয়ী হয়েছেন যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দিন (নৌকা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিন (নৌকা), যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ (নৌকা), যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে এনামুল হক বাবুল (নৌকা), যশোর-৫ (মণিরামপুর) আসনে ইয়াকুব আলী (স্বতন্ত্র) ও যশোর-৬ (কেশবপুর) আসনে আজিজুল ইসলাম (স্বতন্ত্র)।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে