প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ চালানে এক হাজার ৩০ টন চাল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শুল্কায়নের পর চালের এ চালান বন্দর থেকে খালাস দেওয়া হয়।
এর আগে বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরের ৩১নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আসে।বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টা পর্যন্ত ভারত থেকে এক হাজার ৩০ টন চাল আমদানি হয়েছে।
আমদানিকারকরা জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে বিনা শুল্কে সেদ্ধ ও আতপ চাল
আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে এসব চাল আমদানি করতে হবে।
আমদানিকারক প্রতিষ্ঠান অর্ক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মফিজুর রহমান বলেন, দুই হাজার মেট্রিক টন আতপ ও তিন হাজার মেট্রিক টন সেদ্ধ মোটা চাল আমদানির অনুমোদন পেয়েছি। এরমধ্যে ১০৫ মেট্রিক টন সেদ্ধ স্বর্ণা চাল আমদানি করেছি। পরিবহন ও অন্যান্য খরচসহ প্রতি কেজি চাল আমদানিতে প্রায় ৫৩ টাকা খরচ পড়েছে।
তিনি আরও বলেন, বাজারে মোটা চাল পাইকারি ৪৬-৪৮ ও খুচরা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে কেজিতে চার-পাঁচ টাকা লোকসানে ৫২ টাকা টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। যে কারণে ১০ ডিসেম্বরের মধ্যে পাঁচ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়তো সম্ভব হবে না।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মিজানুর রহমান অর্ক ট্রেডিংয়ের চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে