নড়াইলে ১৫০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা

নড়াইল প্রতিনিধি
নড়াইল কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক। ছবি: রাজনীতি ডটকম

নড়াইলে ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ঊষার আলো সূর্য সংঘ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব কৃতী শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তাদের দেওয়া হয়েছে এ সম্মাননা।

বুধবার (২ এপ্রিল) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি উপস্থিত থেকে সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, অন্যকে দেখে হিংসা নয়, বরং প্রতিযোগীর জায়গায় নিজেকে ভাবতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আগামীতে যেন বর্তমান শিক্ষার্থীদের মতো আমিও এমন করে সম্মাননা পেতে পারি, সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে।

ঊষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্জয় ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সংগঠনের প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, নড়াইল জেলা ছাত্র শিবিরের সভাপতি এস এম সালাউদ্দীন, ব্যবসায়ী আমিনুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী মো. কালাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও সদস্য কাজী মৌসুমী আফরোজ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে