বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় মসজিদে ইফতার বিতরণকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করায় চার মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ওই বৃদ্ধের ছেলে। উন্নত চিকিৎসার জন্য চারজনকেই ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় শার্শার মাটিপুকুর পূর্বপাড়া গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আহত চারজন হলেন— মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে আবু তালেব (৪০) ও তার ভাই অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) এবং আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)।
আহতদের উদ্ধার করে স্বজনরা প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও আহতদের অবস্থার অবনতি হলে চারজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা ও আহতদের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় আলমগীর হোসেন আলম ইফতারির সময় মসজিদে গিয়ে তার বৃদ্ধ বাবা দ্বীন মোহাম্মদকে মারধর করেন। এ সময় মুসল্লিরা আলমগীরকে তার বাবাকে মারধর না করার জন্য অনুরোধ করেন। এ সময় আলমগীর হোসেন মসজিদের চারজন মুসল্লিকে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন। মসজিদে উপস্থিত মুসল্লিরাও আলমগীরকে গণধোলাই দেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে