নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ তার সহযোগীরা চুলকাটা কাঁচিসহ ধারালো অস্ত্র দিয়ে মামুনের গলায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ওখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মৃত্যু হয় মামুনের।
এ ঘটনায় গত ১১ আগস্ট নিহত মামুনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতী থানায় হত্যা মামলা করেন। পূর্বশক্রতার জের ধরে মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ মামলার প্রধান আসামি শিমুল নন্দীসহ (১৮) অন্যদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে