কার্ত্তিক দাস, নড়াইল

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন স্যুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগিতার প্রধান ও রাষ্ট্রদূতের পরামর্শদাতা ড.মিথাইল ক্রেজা গতকাল রবিবার বিকেলে এসেছিলেন নড়াইলে। সেখানে তিনি সুলতান কমপ্লেক্সে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের রেখে যাওয়া নানান চিত্রকর্ম পরিদর্শন করেন। এ ছাড়া সুলতানের হাতে গড়া শিষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাসের শিল্পান্জলী ও নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চিত্রশিল্পী সমীর বৈরাগীর চারুকাননের চিত্রকর্মও পরিদর্শন করেন।
আলাদাভাবে দুজন শিল্পীর বাসভবনে উপস্থিত হলে শিল্পান্জীর পক্ষ থেকে শিল্পী বিমানেশ বিশ্বাসের সহধর্মীনি মমতা বিশ্বাস এবং চারুকাননের পক্ষ থেকে এস এম সুলতান ফ্যান আর্টিষ্ট গ্রুপের উপদেষ্টা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো.রবিউল ইসলাম ফুলেল শুভেচ্ছাসহ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।
এ সময় ডক্টর মিথিলা ক্রেজার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন স্যুইজারল্যান্ডের প্রোগ্রাম ব্যবস্থাপক নড়াইলের কৃতি সন্তান শিরিন লীরা, চারুকাননের জেষ্ঠ্য প্রশিক্ষক ইতি গোলদার, সাংবাদিক কার্ত্তিক দাস, চারুকাননের সঙ্গীত প্রশিক্ষক রজত বিশ্বাস, সাংবাদিক মাসুম জব্বারীসহ উভয় প্রতিষ্ঠানের শিশু শিল্পীসহ অভিভাকরা উপস্থিত ছিলেন।
ডক্টর মিথিলা ক্রেজা শিল্পান্জলীর স্থানীয় নৃগোষ্ঠির শিশু-কিশোরদের আকা বিশ্বের দীর্ঘতম (দুই হাজার ফুট লম্বা ও তিন ফুট চওড়া) ছবি দেখে ভূয়সী প্রশংসা করেন। এ সময় শিশুদের আঁকা বেশ কয়েকটি ছবি নিজ হাতে ক্যামেরাবন্দি করেন।
জানতে চাইলে শিল্পী বিমানেশ বিশ্বাস বলেন, আমেরিকা ও কোরিয়ান আর্টপেপারে মোম রং দিয়ে আঞ্চলিক গ্রামীণ দৃশ্য ও নানা ধরনের নকশায় আঁকা হয়েছে এই চিত্রকর্ম। তিনি দাবি করেন, এটিই শিশুদের আঁকা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ছবি।
চারুকাননের পরিচালক সমীর বৈরাগী বলেন, এই প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শিশু ছবি আঁকা শেখে। এই প্রতিষ্ঠান থেকে অনেকে জেলাসহ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।
২০ ঘণ্টা আগে
রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
২১ ঘণ্টা আগে
বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।
২ দিন আগে
তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।
৩ দিন আগে