কিশোর সুমনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি
সুমন মোল্যা হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার শাহাদাৎ হোসেন (১৯)। ইনসেটে সুমন। ছবি: ফোকাস বাংলা

অবশেষে নড়াইলের সুমন মোল্যা (১৫) হত্যায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সুমনের ভ্যানটি চুরি করার জন্যই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে গ্রেপ্তার তরুণ শাহাদাৎ হোসেন (১৯)।

বুধবার (২৭ আগষ্ট) রাত দেড়টার দিকে লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শাহাদাৎকে। তিনি লাহুড়িয়া তালুকপাড়ার রমজান শেখের ছেলে।

যশোর পিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার রেশমা পারভীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় পিবিআই। তদন্তে সুমনকে হত্যায় শাহাদাতের জড়িত থাকার তথ্য উঠে আসে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এক প্রশ্নের উত্তরে রেশমা পারভীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহাদাৎ টাকার প্রয়োজনে ভ্যান চুরির মিশনে বাড়ি থেকে বের হয়। সুমনকে একা পেলে তাকে হত্যা করে তার ভ্যান নিয়ে গোপালগঞ্জের পথে রওয়ানা দেন। কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারে পৌঁছালে ভ্যানের ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়। সেখানেই ভ্যানটি রেখে শাহাদাৎ পালিয়ে যান।

এর আগে নিখোঁজের চার দিন পর গত ২১ আগস্ট সুমনের মরদেহ উদ্ধার হয় লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের খালের পানি থেকে। তার ভ্যান পাওয়া যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারের পাশে।

সুমন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমনের বাবা একজন আইসক্রিম বিক্রেতা। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় সংসারের উপার্জন বন্ধ হয়ে যায়।

পরিবারের কথা বিবেচনা করে ২১ আগস্ট সকালে বাবার আইসক্রিমের ভ্যান নিয়ে বের হয়ে যায় সুমন। সে দিন আর সুমন বাসায় ফেরেনি। পরদিন ২২ আগস্ট লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা সামেলা বেগম। আরও দুদিন পর পাওয়া যায় সুমনের লাশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে