ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি : সংগৃহীত

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টায় ভারতের পেট্রাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়। দুপুরের পর সভা শেষ হয়।

বিকেল ৪টা ১৭ মিনিটে খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয় বলে তিনি জানান। এর আগে বিজিবি‘র প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন বিএসএফের কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে