সাবেক এমপি লায়লা পারভিন কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ভোররাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে রাস্তা ও কালভার্ট ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দায়ের করা মামলায় তিনি সন্দেহভাজন আসামি। দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

লায়লা পারভিন সেঁজুতি আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে