নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ না করার আকুতি

নড়াইল প্রতিনিধি
হকার্স মার্কেট উচ্ছেদ না করার আকুতি জানিয়ে বৃহস্পতিবার মানববন্ধন করেন নড়াইলের ব্যবসায়ীরা। ছবি: রাজনীতি ডটকম

নড়াইল-যশোর সড়কের নড়াইল অংশের রূপগঞ্জ হকার্স মার্কেটের দোকানঘর উচ্ছেদ না করার আকুতি জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় সড়কের পাশে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মার্কেটের ব্যাবসায়ীরা এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার ও সাধারণ সম্পাদক লিটন মোল্যা এবং পিন্টু খান, মাহাফুজুল ইসলাম, ফিরোজ ইসলামসহ অন্য ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, বিগত পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাসের অনুমতি নিয়ে এখানে হকার্স মার্কেট গড়ে তোলা হয়। ৩২ জন অসহায় মানুষ ধারদেনা করে ও ঋণ নিয়ে এখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। দীর্ঘ ২১ বছর ধরে এখানে ব্যাবসা চালিয়ে আসছেন তারা।

মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার বলেন, এখানে বন-জঙ্গল, বড় বড় গর্তে ভরা ছিল। সেগুলো ভরাট ও জঙ্গল পরিষ্কার করে ২১ বছর ধরে এখানে ব্যবসা চালিয়ে আসছি। সড়কের চার-লেন করার সময় আমরা প্রশাসনের কথা রেখে আমাদের ব্যবসা পরিচালনা থেকে বিরত থেকেছি। আমরা ক্ষতিগ্রস্ত হলেও জেলা প্রশাসক ও সেনাবহিনীর কর্মকর্তাদের সম্মান রেখেছি।

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, সড়কের কাজ শেষ হলে আমরা আবার আমাদের স্থানে ব্যবসা প্রতিষ্ঠান কোনো রকমে গড়ে তুলেছি। কিন্তু হঠাৎ জেলা প্রশাসন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে চিঠি দিয়েছে। আমাদের প্রতিষ্ঠান ভেঙে দিলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। সন্তানদের লেখাপড়াসহ তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

লিটন মোল্যা বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রতিমাসে আমাকে পাঁচ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। এখন আমার দোকান ঘর ভেঙে ফেললে পরিবার সন্তান নিয়ে পথে বসতে হবে। ব্যবসা করতে না দিলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।

ব্যবসায়ী রোকসানা বলেন, আমার স্বামী ঘরে পড়ে আছেন। তিনি কোনো কাজ করতে পারেন না। আমার দুই সন্তান লেখাপড়া করে। উচ্ছেদ করা হলে আমার পরিবার শেষ হয়ে যাবে। না খেয়ে পথে বসতে হবে।

জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করে রোকসানা বলেন, হে মা জননী, আমাদের ওপর সদায় হোন। আমাদের রক্ষা করুন। আমাদের পরিবারকে বাঁচান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে