ঝিনাইদহে বাড়িতে ঢুকে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তারের জেরে দিঘীরপাড় গ্রামে বাড়িতে ঢুকে মোশারফ হোসেন নামের এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তার বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৬ জনসহ অন্তত ১০ জন। এর মধ্যে জাহাঙ্গীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দীঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আলিম উদ্দিন মেম্বারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কাওসার মোল্লার বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৮ এপ্রিল আলিম উদ্দিনের সমর্থকরা কাওসার মোল্লার ৫ অনুসারীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। বুধবার দুপুরে এলাকায় পুলিশ আসার খবরে আলিম উদ্দিনের সমর্থকরা নিরাপদ স্থানে চলে যায়। সে সময় কাওসার মোল্লার সর্মথকরা সুযোগ বুঝে প্রতিপক্ষ আলিম উদ্দিন গ্রুপের সদস্য মোশাররফ হোসেন মোল্লার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে অন্তত ১০ জনকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে