কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই বাসের ধাক্কায় নয়ন (২৫) ও রনি (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মিজানুর রহমান নামের (২৭) আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। তিনজনই কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিতে আসার পথে বটতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রায় ১ ঘণ্টা কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে