আদালতে হেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এমপি রনজিত

যশোর প্রতিনিধি
রনজিত কুমার রায়

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলর প্রার্থিতা বহালের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিকে শেষ পর্যন্ত আদালতে হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের রনজিত কুমার রায়। ফলে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল নির্ভার হলেন।

এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। পরে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে পৃথক আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় ও বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করেন। ১৮ ডিসেম্বর রিট খারিজ করার আদেশ দেন হাইকোর্ট। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন। পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন। আজ মঙ্গলবার শুনানি শেষে তার প্রার্থিতা বহালের আদেশ দেন আপিল বিভাগ।

এদিকে আদালতের রায় ঘোষণর পর সংসদ সদস্য রনজিত কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।

তিনি জানান, তার সমর্থক ও তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষেই কাজ করবেন। তিনি কখনো আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে বা নৌকা প্রতীকের বিপক্ষে যাবেন না। এতে নির্ভার হলেন নৌকার মাঝি এনামুল হক বাবুল।

তবে যশোর-৪ আসনে আরও প্রার্থী রয়েছেন। এরা হলেন জাতীয় পার্টির জহুরুল হক (নাঙ্গল), তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল (নোঙ্গর) ও ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী (মিনার)। কিন্তু ভোটের মাঠে প্রচার-প্রচারণায় এদের দেখা মিলছে না।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে