নড়াইল হাসপাতালে ৬ শয্যার বিপরীতে ভর্তি অর্ধশত রোগী

নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের একাংশ।

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নড়াইলে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। সেই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত শিশুরাও ভর্তি আছে হাসপাতালে। নড়াইল জেলা হাসপাতালে সংক্রামক (ডায়রিয়া) বিভাগে ছয় বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী। গত এক সপ্তাহের পরিসংখ্যানে এমনটি দেখা গেছে।

এর মধ্যে পাঁচ মাস থেকে শুরু করে দুই-তিন বছরের শিশুরাই বেশি। যে কারণে ছয় বেডের বিপরীতে অর্ধশত রোগী চিকিৎসা নিচ্ছেন। সরেজমিনে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে এমনটি দেখা গেছে। এমনও শিশু আছে যে এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়ায় দুইবার হাসপাতালে ভর্তি হয়েছে।

রোগীর অভিভাবকরা জানান, প্রচণ্ড গরমে তাদের শিশুসন্তানরা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে এসে আরো গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে। এতে অনেক কষ্টে আছেন তারা। অনেকের সুস্থ হতে এক সপ্তাহ লাগছে।

হাসপাতালের নার্স ও পরিচ্ছন্নকর্মীরা জানান, একদিকে অনেক রোগীর চাপ; তারপর জনবলসংকটে তাদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তবু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে।

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১৫ থেকে ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। যার মধ্যে বেশির ভাগই শিশু। এছাড়া নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও বেড়েছে। সেক্ষেত্রে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি আছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যার বেড থাকলেও প্রতিদিন সবমিলে প্রায় ৯০ জন ভর্তি আছেন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু বেশি। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম বিশ্বাস বলেন, এখানে প্রতিদিন ৭ থেকে ৮ জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তারা।

নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফার বলেন, গত নয় দিনে ৪৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দিনপ্রতি ৪২ থেকে ৬৬ জন রোগী আছেন। এ পরিস্থিতিতে সবাইকে সর্তক থাকতে হবে। বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে। তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে। স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে