চুরির পর মালিককে চোরের ফোন ক্যাশে এত কম টাকা কেন, একটু বেশি রাখতে পারেন না?

ঝিনাইদহ প্রতিনিধি

চুরি করতে একটি ফার্মেসিতে ঢুকে চোর চক্র। দোকানটিতে ওষুধসহ অন্যান্য জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণ থাকলেও ক্যাশে চোরের মন ভরার মতো টাকা ছিল না। এতে একটু বিরক্ত হয় চক্রটি। চুরি শেষে ফার্মেসির মালিককে ফোন করে ক্যাশে কেন টাকা কম রাখা হয়েছে, তা জানতে চায়।

গত ৩০ মার্চ রাতে ঝিনাইদহের কালীগঞ্জে এ ঘটনা ঘটে।

ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ‘এক চোর ফোন দিয়ে বলে: দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন। তো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?’

তিনি আরও বলেন, ‘মোবাইলের কথা বিশ্বাস না হওয়ায় পরে দোকানে এসে দেখি সব মালামাল ছড়ানো-ছিটানো। ক্যাশেও টাকা নেই। এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনাটি জানার পর স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে