বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

সীমান্তে আরো দুই বাংলাদেশীকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ।

নিহতদের পরিচয় মিলেছে। এরা দুজন হলেন— মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়দের ভাষ্যমতে, এদিন ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি দুজন মারা যাওয়ার খবর শুনেছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সবজি কিনতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ বিক্রেতার

সোমবার (১০ আগস্ট) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে

ক্ষমতায় গিয়ে প্রতারণা করছে বিএনপি: জামায়াত আমির

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী জজ ছামিউল হকের

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। এতে প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।

১ দিন আগে

হেফাজতের ৯ দাবি, পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

এদিকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে হেফাজতে ইসলামও ৯ দফা দাবি তুলে ধরেছে। মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান আইন পাসের পাশাপাশি কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা এবং মওলাদা সা’দ কান্ধলভির অনুসারীদের টঙ্গির ময়দানে ইজতেমা আয়োজন না ক

২ দিন আগে