ইএফটি জটিলতা নিরসনসহ ১০ দাবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের

নড়াইল প্রতিনিধি
রোববার নড়াইলে ১০ দাবিতে নানা কর্মসূচি পালন করেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ছবি: রাজনীতি ডটকম

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) জটিলতার দ্রুত নিরসনসহ ১০ দাবি কর্মসূচি পালন করেছেন নড়াইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নানা কর্মসূচি পালন করেন। এর মধ্যে ছিল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশও করেন মাধ্যমিকের শিক্ষকরা। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি জেলা কমিটির সভাপতি মহিদুর রহমান, সদস্য সচিব ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক সোমা খাতুন, প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ অন্যরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে