নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
গ্র্রেপ্তার চঞ্চল শাহরিয়ার মিম। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে লোহাগড়া থানা পুলিশ লক্ষ্মীপাশা ডাকবাংলো মোড় থেকে চঞ্চলকে গ্রেপ্তার করা হয়েছে।

চঞ্চল নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। চঞ্চলকে ওই একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে