যশোরে প্রশিক্ষণ বিমানের ক্র্যাশ ল্যান্ডিং, ২ পাইলট অক্ষত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোর বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: আইএসপিআর

যশোর বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। তবে বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনের জন্য এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (জিআরওবি-১২০টিপি) উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২টা ৫৫ মিনিটে জরুরি অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।

আইএসপিআর বলছে, এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই পাইলট অক্ষত আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে রানওয়ে ক্লিয়ার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে