খুলনা ব্যুরো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান ও সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলা করেন। খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের শর্ত লঙ্ঘন করেছেন। পাস না করা প্রার্থীদের কৃত্রিমভাবে পাস করিয়ে এবং ভুয়া নথিপত্র ও সই তৈরি করে অযোগ্যদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন।
সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রার ছাড়াও মামলায় আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৭ জনকে। তারা হলেন—শাখা কর্মকর্তা মো. জসীম উদ্দীন, হিসাবরক্ষণ কর্মকর্তা মুরাদ বিল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট আনিসুর রহমান রিন্টু, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ ও খায়রুল বাসার রিয়াজ, কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানা ও শাহরীন ইসলাম মীম, ল্যাব টেকনিশিয়ান রীনা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এ বি এম আরিফুল ইসলাম তুরান ও মো. শহিদুল ইসলাম, ল্যাব অ্যাটেনডেন্ট মো. আসিফ আহমেদ, দিদারুল আলম ও মো. হাবিবুর রহমান, অফিস সহায়ক মো. ওয়াহিদুজ্জামান ও আছিয়া খাতুন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে