আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭: ০৬
খাগড়াছড়ি সদর মডেল থানা

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। তিনি সংগঠনটির প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা সদরের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নিউটন চাকমা রাঙ্গামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উত্তেজনা বিরাজ করেছে। স্থানীয়রা বলছেন, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও প্রভাব নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় অবস্থানকালে নিউটন চাকমাসহ আরও একজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় ৮ জনের একটি সশস্ত্র দল। এতে ঘটনাস্থলেই নিহত হন নিউটন চাকমা। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণে রক্ষা পান।

ইউপিডিএফ (প্রসীত) কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। দলটির কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই; এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হতে পারে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পিটিয়ে কুকুর হত্যা: পটুয়াখালীতে ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে ‘অবৈধ’ নামাজের জায়গা উচ্ছেদ করবে গণপূর্ত মন্ত্রণালয়

সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে একটি অস্থায়ী নামাজের স্থান তৈরি করা হয়। পাশেই ওজুর জন্য পানির ড্রাম রাখা হয়েছে এবং একটি সাদা কাগজে ‘নামাজের স্থান’ লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে মসজিদ নির্মাণের দাবিতে গণস্বাক্ষরও নেওয়া হয়। শুক্রবার দুপুরে একদল লোক ওই স্থানে জায়নামাজ পেতে না

২১ ঘণ্টা আগে

সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে দুর্নীতির অভিযোগ সরকার খতিয়ে দেখছে: আইনমন্ত্রী

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন।

২১ ঘণ্টা আগে

নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোববার (২৬ জুলাই) সকালে নেত্রকোণা মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

১ দিন আগে