মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা লাশ হস্তান্তর করা হবে জানা গেছে।
আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। দত্তগ্রাম সীমান্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।
নিহত মুজিব আলী একই এলাকার বাসিন্দা মৃত অজিব উল্লাহর ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দত্তগ্রাম সীমান্তে মনু নদ দেশের সীমানা ভাগ করে দিয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দত্তগ্রামের বাসিন্দা মুজিবসহ ছয়-সাতজন বাংলাদেশি মনু নদ পার হয়ে সীমান্তের ১৮৫২ ও ১৮৫৩ নম্বর মূল সীমান্তখুঁটির মাঝখান দিয়ে ভারতে ঢুকে পড়েন।
সেখানে বিএসএফের টহলদল তাদের দেখে বাধা দেয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে মুজিব ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত সরে পড়েন। পরে গুলির শব্দ শুনে বিজিবি সদস্যরা বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য জানায়।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। ভুক্তভোগীরা এখন সীমান্তের নো ম্যানস ল্যান্ডে শূন্যরেখায় অবস্থান করছেন।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে কাজ করবেন তিনি। ভিসাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের একই আকাশ একই বাতাস। আমরা মিলেমিশে ভিসার সমাধান করব।’
১১ ঘণ্টা আগে
ধর্মঘট শুরু হলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
১২ ঘণ্টা আগে
উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হ
১৩ ঘণ্টা আগে