গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের গাড়িতে আগুন, ৫ পুলিশ আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১: ৩৪
গোপালগঞ্জে বুধবার সকালে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের পিকাপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত তথ্য মেলেনি।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জের জন্য নির্ধারিত কর্মসূচির দিন সকালে এ ঘটনা ঘটল। এ দিন এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতাদের গোপালগঞ্জে আসার খবরে জেলাজুড়ে উত্তেজনা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় ছিল। হঠাৎ ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্তের একটি দল পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা করে। পরে তারা গাড়িতে আগুন দেয়। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

হামলার সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও চালায়। খবর পেয়ে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আ.লীগকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে বিরাজনীতিকরণ চায়: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে জামায়াতে ইসলামী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এমকে মাধ্যমিক বিদ্যালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

২ দিন আগে

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

২ দিন আগে
Advertisement