চাঁদা যে ভূতে তোলে ওই ভূতটা মির্জা আব্বাস: পাটওয়ারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনি জনসংযোগে গিয়ে ফুল মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা শহরের বিভিন্ন মার্কেট, পরিবহন খাত, ঢাকা মেডিকেল কলেজ-বারডেমের আশপাশের এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কর্মী বাহিনী চাঁদাবাজি করে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বলেন, ‘ঢাকা শহরের সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। এই মার্কেট থেকে কে টাকা তোলে? ভূতে তোলে? পরিবহন সেক্টর থেকে কে টাকা তোলে, ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেলের সামনে থেকে কে টাকা তোলে, ভূতে তোলে? বারডেমের সামনের এখান থেকে কে টাকা তোলে, ভূতে তোলে? এগুলা তো ভূতে তোলে না, ওই ভূতটা মির্জা আব্বাস।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনি জনসংযোগে গিয়ে ফুল মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার নির্বাচনি এলাকায় বিএনপি নেতা মির্জা আব্বাসই তার প্রধান প্রতিদ্বন্দ্বী।

মির্জা আব্বাসকে অভিযুক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘একটা হওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে। চাঁদাবাজি করে, টকা নেওয়ার সময় চাঁদার রসিদ দেয় নাকি? দোকানপাটসহ যেসব জায়গায় এসব সমস্যা চলছে, ১২ তারিখের দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে।’

তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাসের দুর্নীতি আপনরা পত্রিকায় দেখেন নাই? পড়েন নাই যে মির্জা আব্বাস দুর্নীতি করেছে? আপনরা কি জানেন এই দুর্নীতির মামলা যে উঠে গেছে? এই মামলা উঠছে ৫ তারিখের পরে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম— আল্লামা মির্জা আব্বাস।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে