নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন।
এর আগে, এদিন সকাল ১০টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ৩ আসামী প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামীদের প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিন বেলা এগারোটায় এজলাস থেকে বের হয়ে বাদিপক্ষের আইনজীবি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আসামীদের বিরুদ্ধে মাদক সহ দায়ের করা দু`টি মামলার মধ্যে আজ সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় আসামীদের রিমান্ড মঞ্জুর করেছেন।
তবে বিবাদী পক্ষে আইনজীবী আনোয়ার হোসেন জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা।
এদিকে ঘটনার ন্যায়বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গনে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরা সহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ কর্মসূচী পালন করেন। পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাত তিনটায় বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপােস্টের ব্যারিকেড ভেঙ্গে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য।
পরে পুলিশ প্রাইভেটকারের চালক সহ গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে। গ্রেপ্তার সময় তাদের গাড়ি থেকে একটি খালি মদের বোতল এক ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পুলিশ গ্রেপ্তারকৃত তিনজনকে ডোপ টেস্টের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন। ডোপ টেস্টে গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুইজনের ডোপ টেস্ট পজিটিভ হয় বলে।নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। তিনি জানান, ডোপ টেস্টে দুইজনকে পজেটিভ পাওয়া গেছে। তারা অ্যালকোহল নিয়েছিল। এ বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। একই দিনে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুলিশ।
ডোপ টেস্টের রিপোর্টের বিষয়ে সিভিল সার্জন আরও বলেন, প্রাইভেটকারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন- প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। অন্য দুজন হলেন- ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে