মাছ ধরাকে কেন্দ্র করে চাচার আঘাতে ভাতিজা নিহত

রূপগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা নুরুল হক (৪৫) মারা গেছেন।

আজ শুক্রবার (২৯ মার্চ) ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ১৬ মার্চ সেহরির পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত নূরুল হক উপজেলার ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সাথে তার আপন চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে ১৬ মার্চ ভোরে সেহেরী খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে পাশে লাউ গাছের মাচার কাছে পৌছেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।

একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। এদিকে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুল হক।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলা ঘটনায় আগেই মামলা করা হয়েছে। বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহীত হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৬ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে