প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়৷
ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিবৃত্ত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপর থাকতে দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, সকালে ফেসবুকের লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফ বলেন, সকাল ১১টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তবে এখন দুই কলেজের শিক্ষার্থীরা শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গত পরশুদিন সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে বাগ্বিতণ্ডার জেরে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে নেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনা ফেসবুকে পোস্ট করেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। সেটিকে কেন্দ্র করে আজ দুই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। দ্বিমত থাকতে পারে, সেগুলোও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে
১৯ ঘণ্টা আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা ওই ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। কীটনাশক পানের পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন।
২১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ফরহাদ। সেখানে কয়েকজন তরুণ তার ওপর হামলা চালান। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ফরহাদকে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১ দিন আগে
কর্ণফুলী নদীর তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় কাফকোর পাশে সিইউএফএলের অবস্থান। দেশের গুরুত্বপূর্ণ এ সার কারখানাটিতে দীর্ঘদিন ধরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। গত আড়াই বছরে এসব কারণে অন্তত ছয় দফা কারখানাটি বন্ধ হয়েছে।
১ দিন আগে