ফেসবুকে প্রেম, ইউক্রেনের তরুণ বিয়ে করলেন ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফেসবুকে পরিচয়, টানা দুই বছরের প্রেম। তাদের মধ্যে বাধা হয়নি ভৌগোলিক দূরত্ব বা ধর্ম। প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ (২৭)। নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে।

সোমবার (৩১ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি-প্রকিপের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু। গত ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।

বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর আগে ফেসবুকে ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রোর সঙ্গে বৃষ্টির পরিচয় হয়। অ্যান্দ্রো পোল্যান্ডে ভবন নির্মাণের কাজ করেন। মাঝেমধ্যে কাজ করতে যান বেলজিয়ামে। ফেসবুকে তাদের নিয়মিত মনের ভাব আদান–প্রদান হতো। একপর্যায়ে বৃষ্টিকে প্রেম নিবেদন করেন অ্যান্দ্রো। তবে বৃষ্টি প্রথমে তার প্রস্তাবে রাজি হননি। পরে অ্যান্দ্রো বিয়ের প্রস্তাব দেন এবং ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান।

বৃষ্টি বলেন, “অ্যান্দ্রোকে আমি বিশ্বাস করি। সে নিজেই ধর্মান্তরিত হওয়ার কথা বলেছিল। ১৯ ডিসেম্বর বাংলাদেশে এসে আমাকে বিয়ে করার কথা জানিয়েছিল। বিয়ের জন্য আংটি কিনতে আমার কাছে টাকা পাঠায়। ওর ওই কথায় আমার ন্যূনতম সংশয় হয়নি। সে আসবে আমি নিশ্চিত ছিলাম। আমাদের বিয়েতে পরিবারের সম্মতি ছিল।”

বৃষ্টি আরো বলেন, “আমাকে পোল্যান্ডে নেওয়ার জন্য অ্যান্দ্রো বিয়ের কাবিননামাসহ সব কাগজপত্র জমা দিয়েছে। ও বাংলাদেশে এসে এবং আমাকে বিয়ে করে অনেক আনন্দিত। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমি আগে থেকে ইংরেজি বলতে পারতাম। ইংরেজিতে ওর সঙ্গে কথা বলেছি। সেও কিছু কিছু বাংলা বলতে পারে।”

এ সময় কথা হয় অ্যান্দ্রো প্রকিপ ওরফে মোহাম্মদের সাথে। তিনি বলেন, “ফেসবুকে দুই বছর আগে বৃষ্টির সঙ্গে পরিচয়। বৃষ্টি অনেক ভালো মেয়ে। আমার দেশের মেয়েদের তুলনায় সে ভিন্ন ও ব্যতিক্রমধর্মী। এক মাস পর চলে যাব। সব প্রক্রিয়া শেষে তাকে সঙ্গে নিয়ে যাব।”

তিনি আরো বলেন, “আমার বিয়ে করা দরকার ও মুসলিম হব- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে আমাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে আমি খুব খুশি। বাংলাদেশ আমার ভালো লাগছে।”

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফরহাদ আলী বলেন, “প্রেমের এমন ঘরনায় আমরা সবাই খুশি। এ দম্পতিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৬ ঘণ্টা আগে

সড়কে হঠাৎ হাতির পাল, ৩ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

৬ ঘণ্টা আগে

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, চট্টগ্রামে অটো চালকদের সড়ক অবরোধ

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।

৭ ঘণ্টা আগে

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৮ ঘণ্টা আগে