রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা চাঁদার টাকা না পেয়ে একদল সন্ত্রাসী ব্যবসায়ীর গরুর খামারে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সময় খামারের দুটি গরু লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
গতকাল সোমবার ( ২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।
গরুর খামারের মালিক মোঃ আজগর হোসেন জানান, তার নাজাত গরুর খামারে বেশ কয়েকটি গরু লালন-পালন করে আসছেন। স্থানীয় আবুল বাশার টুকুর নির্দেশে খন্দকার মনির হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মজনু মিয়া গত কয়েকদিন ধরে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে তারাসহ ২০,-২৫ জনের বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গরুর খামারে হামলা চালায়। এসময় তারা দুটি গরু লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে তারা খামারের দায়িত্বে নিয়োজিত রুহুল আমিনকে বেধড়ক মারধর করে।
এ ব্যাপারে আবুল আশার টুকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি মিথ্যা বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক বিষয়টি দেখবো।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৮ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৯ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২০ ঘণ্টা আগে