প্রতিবেদক, রাজনীতি ডটকম

দল থেকে বহিষ্কৃত নেতার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয় বলে মঙ্গলবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন-কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ইউপি চেয়ারম্যান মো. আলা উদ্দিন সাবেরী ও একই উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলা উদ্দিন সাবেরীকে ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
২০ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১ দিন আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১ দিন আগে