মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের হরিকুমারিয়া এলাকা থেকে সোমবার (২৫ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের বাসিন্দা। তিনি সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হয়।
জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এসময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সোমবার বিকেলে জয়নাল ফকিরকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২১ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে