গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারে কাজ করার সময় কাভার্ডভ্যান চাপায় বিআরটি প্রকল্পের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাসন থানার ওসি আবু সিদ্দিক।

নিহত লাবলু মিয়া (২৫) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শিব দেউল পাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি ইটাহাটা এলাকার স্থানীয় তোফাজ্জল হোসেন পাটোয়ারীর ভাড়া বাসায় বসবাস করতেন।

আটক কাভার্ডভ্যান চালক নাজমুল হক শেরপুর জেলার মুন্সীরচর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

পুলিশ কর্মকর্তা বলেন, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে নির্মাণকাজ করছিলেন শ্রমিক লাবলু মিয়া। ভোর রাতে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মিনি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাবলু মিয়া মারা যান। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালক নাজমুল হককে আটক করা হয়েছে। মরদেহ হস্তান্তরসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৮ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২০ ঘণ্টা আগে