রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৩ জন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় ও সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রাম এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম রিপন ও সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের নওয়াব আলী (৬০)।

জানা গেছে, বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. সাইফুল ইসলাম রিপন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে একই দিনে দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে নিজের বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী নামে ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হন।

বৃদ্ধ নওয়াব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধ নওয়াব আলীর মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে নয়ন মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে