রাজবাড়ী প্রতিনিধি

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিমসহ ১৩ জনের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি দায়ের করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান।
আদালতের বিচারক মৌসুমি সাহা মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- বালিয়াকান্দি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কালাম। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি তুহিনকে তৎকালীন রাজবাড়ী-২ আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে মামলার অন্যান্য আসামিরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে। পরে নায়েব আলীর বাড়ির একটি নির্জন কক্ষে নিয়ে বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াতসহ অন্যরা তুহিনের পা উল্টা করে ঝুলিয়ে নির্যাতন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে মেরুদন্ডের হাড় ভেঙে ফেলার পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে পাঁচ লাখ টাকা চাঁদা দিলে তাকে পেন্ডিং মামলায় চালান দেওয়া হয়।
উল্লিখিতদের বিরুদ্ধে তিনি মামলা করতে চাইলে তাকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে দমিয়ে রাখা হয়। ক্রসফায়ারের ভয়ে তিনি এতোদিন পরিবার নিয়ে রাজবাড়ী জেলার বাইরে বসবাস করছিলেন। দেশের পরিবেশ ভালো হওয়ায় তিনি এ মামলাটি দায়ের করেন
মামলার আইনজীবী এবং রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলাটি আদালতের বিচারক মৌসুমি সাহা আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগির হেসেন বলেন, আদালতের নির্দেশনার কপি এখনও হাতে পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
১২ ঘণ্টা আগে
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
১৭ ঘণ্টা আগে
বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০ ঘণ্টা আগে
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
১ দিন আগে