রোজার প্রথম দিনেই রাজধানীতে বিএসটিআই'র অভিযান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

রোজার প্রথম দিনেই রাজধানীতে ভেজালবিরোধী অভিযান চলাকালে নকল ও ভেজাল পণ্য পাওয়ায় এক প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছে বিএসটিআই।

আজ মঙ্গলবার (১২ মার্চ) পূর্ব বাড্ডার আলিফ নগরে আবির ফুড প্রোডাক্টসে এ অভিযান পরিচালনা করেন

বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বাধীন একটি দল।

এদিন ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন আরিফ ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টসকে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে সফট ড্রিংক পাউডার, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, চানাচুর, চিপস, আইসললি পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটিক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত আইসললি, চানাচুর, মটর ভাজা, টয়লেট ক্লিনার পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে টাকা ২০ টাকা হাজার জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৯ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৯ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

২০ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২১ ঘণ্টা আগে