গাজীপুর প্রতিনিধি

সাবেক মন্ত্রীর বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।
আলী নাসের খান বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে।
মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র–জনতার ওপর হামলার খবর দিলেও পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করে। এতে ক্ষোভ জানিয়ে আলী নাসের বলেন, পুলিশ কেন দেরি করেছে, তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। তাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণ করতে হবে।
ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, প্রথমে ছাত্র-জনতার নামে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর করেছে। তারপর ছাত্রদের ডেকে নিয়ে ডাকাতের নাম করে তাদের ওপর হামলা করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর জাহাঙ্গীর আলমের লোকজন হামলা করেছে। আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাজীপুর মহানগরের গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফসহ অন্যরা।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৭ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে