গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হল-আমিনুল ওরফে অপূর্ব (৩১), মাসুম (৪০), সাকিব (২৩), রাকিব (২৬), সাইফুল (৩০) ও পিকআপ ভ্যান চালক রুবেল (৩১)। আটককৃতদের মধ্যে রুবেলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বাকি পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকাগামী লেনে পিকআপ ভ্যান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে বিষয়টি পুলিশের নজরে আসে। থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া দিয়ে গুনপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের পিকআপ ভ্যান তলাশি করে ১টি চাপাতি, ২টি বড় চাকু, ১টি ছোট চাকু ও ১টি লোহার পাইপ, ১টি সুইচ গিয়ার, ১টি স্লাইড রেঞ্জ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক পিকআপ ভ্যান চালক রুবেলের স্ত্রী শিউলি আক্তার বলেন, 'আমার স্বামী এর আগেও এমন একটি ঘটনায় আটক হয়েছিলো। খারাপ বন্ধুদের মাধ্যমে তিনি এসব কাজে জড়িয়ে পড়েন। সকালে খবর পেলাম তিনি আবার গজারিয়া থানায় আটক হয়েছেন।'

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১২ ঘণ্টা আগে