রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দেলোয়ার হাজী প্রতিবছরের মতো এবারও তার বাড়িতে প্রায় সাড়ে ৩ হাজার অসহায়, হতদিরদ্র মানুষের মাঝে যাকাতের শাড়ি ও লু্ঙ্গি বিতরণের ব্যবস্থা করেন। যার জন্য প্যান্ডেল ও গরমের জন্য ফ্যানের ব্যবস্থা রাখেন।
সকাল ৭টা থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণের কথা থাকলেও ফজরের নামাজারের সময় থেকে মানুষ জড়ো হতে থাকে। হঠাৎ সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ির গেট ভেঙে এক সঙ্গে সবাই ঢুকার চেষ্টা করে। এ সময় এক অজ্ঞাত বৃদ্ধা ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন। এ বছর সাড়ে ৩ হাজার দুস্থ-গরিবের মধ্যে জাকাতের কাপড়-লুঙ্গি বিতরণের কথা রয়েছে। সকাল ৭টা থেকে বিতরণের কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে লোকজন তার বাড়ির সামনে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে গেট দিয়ে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে ওই নারী নিচে পড়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, জাকাত নিতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৬ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৮ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৯ ঘণ্টা আগে