বিজয় দিবসে বিজয় কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বজনীনভাবে উদযাপন করবে ‘সবার আগে বাংলাদেশ’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপির সূত্র জানিয়েছে, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি আজ আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিজয় কনসার্ট উদ্‌যাপন করব সর্বজনীনভাবে। “সবার আগে বাংলাদেশ” একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।’

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’

সংগঠকেরা জানান, বিজয় কনসার্টে দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খাতিমান সংগীতশিল্পীদের নিয়েই এই উদ্‌যাপন হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৪৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

১ দিন আগে

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।

১ দিন আগে

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১ দিন আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

২ দিন আগে