১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।

এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে। তিনি সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পরে শত শত নেতাকর্মীকে নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৭ ঘণ্টা আগে

সড়কে হঠাৎ হাতির পাল, ৩ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

৭ ঘণ্টা আগে

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, চট্টগ্রামে অটো চালকদের সড়ক অবরোধ

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।

৯ ঘণ্টা আগে