প্লাস্টিক জমা দিলেই মিলছে ব্যাগ ভর্তি বাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঠাকুরগাঁওয়ে প্লাস্টিক জমা দিলেই মিলছে চাল, ডাল, চিনি ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এমন খবর ছড়িয়ে পড়লে কেউ দুই কেজি, কেউ ১০ কেজি আবার কেউ নিয়ে এসেছেন ২০ কেজি প্লাস্টিক।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্লাস্টিক দিয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে পরিবার নিয়ে একবেলা পেট ভরে খাওয়ার কথা জানান উপকার ভোগীরা।

এমনি একজন ঠাকুরগাঁও পৌরশহরের মুন্সিপাড়ার বাসিন্দা আফসানা বেগম। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে পাঁচ সদস্যের পরিবার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন তিনি। প্লাস্টিক দিলে মিলবে চাল, ডাল, চিনি ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এমন খবরে তিন কেজি প্লাস্টিক নিয়ে আসেন তিনি। প্লাস্টিক দিয়ে পেয়েছেন ব্যাগ ভর্তি বাজার। এমন বাজার করতে পেরে খুশি আফসানা বেগম।

সোমবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে প্লাস্টিক দিলেই মিলবে ১৬ প্রকারের নিত্য প্রয়োজনীয় পণ্য। প্লাস্টিকের ব্যবহার রোধে ভিন্নধর্মী বাজারের আয়োজন করে ফাউন্ডেশনটি।

ব্যাগ ভর্তি বাজার পেয়ে আফসানা বেগম বলেন, অভাবের সংসারে নুন আন্তে পান্তা শেষ হয়ে যায়। আজকে প্লাস্টিক নিয়ে এসে চিনি, মুরগি পেলাম। এটা আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের জন্য উপকার হলো। দুবেলা পেট ভরে তৃপ্তি করে খাওয়া যাবে। যারা আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো করুক।

প্লাস্টিক দিয়ে পণ্য নিতে আসা জুলেখা বেগম বলেন, বর্তমান সময়ে সব জিনিসের দাম অনেক বেশি সেই তুলনায় এই অল্প পরিমাণ প্লাস্টিক দিয়ে আমাদের যেই পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তাতে আমি খুব খুশি। কিছুদিন পরপর যদি এমন আয়োজন করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়।

আলামিন নামে আরেকজন রিকশাচালক বলেন, আমি ১৫ কেজি প্লাস্টিক নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে আমি ব্যাগ ভর্তি বাজার নিয়েছি মুরগি, মাছসহ বিভিন্ন ধরনের বাজার নিয়েছি। অনেকদিন পরে আমরা এরকম একটা বাজার করতে পেরেছি খুশি লাগতেছে। আমার পরিবার অনেক খুশি হবে। আজ খাওয়া দাওয়া ভালো হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সেচ্ছাসেবক শিহাব মিয়া বলেন, প্লাস্টিক ব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির জন্য প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের আয়োজন করা হয়েছে। জেলার তিন শতাধিক পরিবারের মধ্যে আমরা ১৬ প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তির পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে অনুৎসাহী করা হচ্ছে৷

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন বলেন, প্লাস্টিকের ব্যবহারে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পরিবেশ। এতে ভয়াবহ হুমকির মুখোমুখি হচ্ছে চারপাশ। বিদ্যানন্দের ব্যতিক্রমী এ উদ্যোগ প্রশংসার দাবিদার। এতে সচেতনতার পাশাপাশি স্বস্তি পাচ্ছেন উপকারভোগীরা। এমন আয়োজন অব্যাহত থাকুক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১০ ঘণ্টা আগে