মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিঙ্গাইরের ইরতা গ্রামের বাঁধন হোসেন (১৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়ি ইরতা গ্রামে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তিন তরুণ মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ইরতা উচ্চবিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হন। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
৯ ঘণ্টা আগে