টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৩ জন

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, “দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, পেশায় চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তানিশার ৮৬ শতাংশ এবং নাছিমার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।













-9f477b-256x144.webp)