৭ ঘণ্টা পর ফেরি ছেড়েছে ২ রুটে

মানিকগঞ্জ প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাজনীতি ডটকম ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাজনীতি ডটকম ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফেরিগুলো আবার চলতে শুরু করে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান, দুপাশের ঘাটে ছোটবড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। শত শত মানুষ তীব্র শীতে দুর্ভোগ পোহাছিলেন। কিন্তু কুয়াশায় ঝুঁকির কারণে ফেরি ছাড়তে দেওয়া হয়নি। কুয়াশার কিছুটা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোটবড় তিনটি ফেরি।

আরিচা-কাজীরহাট নৌ রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল চিত্রা নামের একটি ফেরি। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নাম দুটি ফেরি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement