মেঘনায় নৌকাডুবি— নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন শিশুসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সোনারগাঁয়ের আনন্দবাজার এলাকায় আমান ফ্যাক্টরির সামনে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ব্যক্তিরা কুমিল্লার হোমনা থেকে নারায়ণগঞ্জের আনন্দবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।

বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, ‘নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে দুটি গরু ও একটি খাসি ছিল। ঝড়ের কবলে পড়লে নৌযানটি ডুবে যায়।’

নৌ পুলিশ জানায়, নৌকাডুবির পর রায়সা খাতুন (৪০) নামে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো তিন শিশু ও প্রাপ্তবয়স্ক এক পুরুষ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহ কামাল।

এ ছাড়া বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দল এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement