মহাখালীতে বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী নিহত। ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী নিহত। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই যাত্রী।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-নেত্রকোণা রুটে চলাচলকারী ‘ভাটি বাংলা এক্সপ্রেস’-এর একটি বাস সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তিনি বাসটির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত বাসযাত্রী রনি (২৫) ও ফিরোজ (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কর্মী মোস্তফা কামাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় স্থানীয়রা তিনজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সড়কের পাশে রেখেছেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। বাসটিতে আরও যাত্রী থাকলেও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে যান।

নিহতের স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে কাজে যোগ দিয়েছিলেন রফিক। শনিবারই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement