ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চাপা পড়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২১: ৩১
ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চাপা পড়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement